তাই বিদায় বেলায় এসে স্কুল ছেড়ে যেতে একটুও মন চায় না কারোরই । প্রত্যেকেরই কমবেশি মনে হয় যেন ছোট থাকলেই ভালো হতো । এছাড়াও আরও বিশেষ কিছু অনুভূতি ঘোরাফেরা করে মনের চারিপাশে কিন্তু তা বাঙময় হয়ে উঠতে পারে না ; গোপনেই থেকে যায় অব্যক্ত যন্ত্রণাগুলো কারণ বাস্তব যে এটাই ! স্কুলবেলার স্বর্ণালী দিনগুলো আর কখনোই ফিরে আসবে না । তাই শুধু স্মৃতি নিয়েই বেঁচে থাকা আর ছেলেবেলার স্মৃতি রোমন্থন করে ভালোলাগার প্রত্যেকটি মুহূর্তগুলি সজীব করে তোলা ; এটাই কঠিন সত্য আর এটাই জীবন । #muragachha #ঐতিহ্যবাহীআদিমুড়াগাছা #oldmuragachha https://www.google.com/search?q=muragachhaphoto.blogspot.com&client=ms-android-oppo
Comments
Post a Comment